ব্রেকিং নিউজ শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

শেরপুরে জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচু‌পির অভিযোগে লাখ টাকা জরিমানা

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

শেরপুরে জ্বালানি তেলের প‌রিমা‌পে কারচুপি করার অ‌ভিযো‌গে এক ফি‌লিং স্টেশন‌কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপু‌রে মমিনবাগ সার্ভিস স্টেশনকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকারের তথ‌্য ম‌তে, পেট্রোল ও অকটেন পরিমাপে কমে বি‌ক্রি কর‌ছে এমন অভিযোগের প্রেক্ষি‌তে শহ‌রের মমিনবাগ সার্ভিস স্টেশ‌নে অ‌ভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তথ‌্য প্রমাণ স‌ঠিক থাকায় ওই স্টেশন‌কে এক লাখ টাকা জ‌রিমানা করা হয়। প‌রে তা‌দের তেল বি‌ক্রিতে স‌ঠিক মাপ দি‌য়ে বি‌ক্রির নি‌র্দেশনা দেওয়া হয়। অভিযানে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

ভোক্তা অধিকার অ‌ধিদপ্তর শেরপু‌রের সহকারি পরিচালক রুবেল আহম্মেদ ব‌লেন, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

লেখক