ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী ধাওয়া পাড়ার পদ্মায় বালু শ্রমিককে গুলি

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের পদ্মা নদীতে এক বালু শ্রমিককে গুলি করা হয়েছে। বুধবার দুপুরে এই গুলির ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ শ্রমিক রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪২)। আনোয়ারের বাবার নাম রফিক মিয়া। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাবুশিয়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন  আওয়ামীলীগের নেতা আজম মন্ডলের ড্রেজার মেশিনের মিস্ত্রি হিসেবে তিনি কর্মরত আছেন।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন বলেন, আমরা  চারজন প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮টার দিকে চর জাজিরা ও চরনরসিংহদিয়া এলাকায় বালু কাটতে যাই। দুপুরে সোয়া ১২টার দিকে পাবনা এলকা থেকে পাঁচ থেকে ছয়জন যুবক স্প্রিডবোডে আমাদের ড্রেজারের কাছে এসে উপস্থিত হয়। এসময় আমি ড্রেজিং মেশিনের ওপরে ছিলাম। প্রায় ৬০ গজ দুরে থেকে তারা ছয়-সাত রাউন্ড গুলি ছোঁড়ে। একটি গুলি আমার মাথায় এসে লাগে। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গুলি করার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

লেখক