ব্রেকিং নিউজ কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিতজয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানাছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্পে সাংগঠনিক কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিতজাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা সম্পন্ন; বিজয়ীদের পুরস্কার বিতরণ

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানান সাজাই মং মারমা

এম এস শ্রাবণ মাহমুদ
স্টাফ রিপোর্টারঃ

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি, কাউখালী উপজেলা বিএনপি, সদস্য, সাজাই মং মারমা।

 তিনি বলেন, যাদের শ্রমে এই দেশ আজ সাফল্যে মহিমান্বিত তাদের প্রতি রইল অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।

পহেলা মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস,যা শ্রমিকদের অধিকার,ন্যায্য মজুরি এবং ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকের শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
১৮৮৬ সালের ১ মে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে এই দিনটি পালিত হয়।
মে দিবস মনে করিয়ে দেয় শ্রমিকদের ঘামেই সমাজের অগ্রগতি।
তারা আমাদের শ্রদ্ধার পাত্র। মে দিবসের চেতনা হলো সমাজের শ্রেণী বৈষম্য ও শোষণের বেড়াজাল ভেঙ্গে শ্রমজীবী মানুষের শৃংখল মুক্তি।
মহান মে দিবস অন্যায়, জুলুম, ন্যায় ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার মনে করিয়ে দেয়।
আজকের এই দিনে বিশ্বের সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও সংগ্রামী সালাম। তিনি শেষে আরো বলেন শ্রমিক মালিক ঐক্য গড়ি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি, মে দিবস দিচ্ছে ডাক মালিক শ্রমিক বৈষম্য নিপাত যাক।

লেখক