ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জাতীয় শোক দিবস পালিত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কালো রাত্রিতে পিচাশদের কালো থাবায় প্রাণ হারানো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের স্মরনে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী গণ।

এসময় বিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪ই আগস্ট, ২০২২খ্রি. অনুষ্ঠিত কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, ও গজলে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের তৈরি করা দেয়ালিকা প্রকাশ করা হয়। বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান।

লেখক