ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

বি এম আলামিন
কয়রা (খুলনা) প্রতিনিধি : 

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ—এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এই স্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় কয়রা বাজারের মধুর মোড়ে কয়রা ও জায়গীরমহল ফারিয়ার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়রা ফারিয়ার সভাপতি আবু সুফিয়ান, জায়গীরমহল ফারিয়ার সভাপতি ইউনুস আলী, শিবলী সাদিক, মনিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, হারুন অর রশিদ, রেজাউল করিম, আব্দুল কাদের ও ইয়াছিন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানি ও প্রতিবন্ধকতা দূর করে নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

লেখক