ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় পার্বতীপুর উপজেলা ফার্মাসিস্ট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলদীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গেটের সামনে গিয়ে শেষ হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন সময় অবহেলা, অনিরাপত্তা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তাই তাদের ন্যায্য অধিকার, সম্মান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা ফারিয়া’র সভাপতি রিপন কুমার দাস, সাধারণ সম্পাদক হাসিম রেজা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ লোকমান হাকিম, দপ্তর সম্পাদক, উপদেষ্টা এ, এইচ, মিলন, আলতাফ হোসেন সহ আরও অনেকেই।

বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে হয়রানি, অসদাচরণ ও অনিরাপদ পরিস্থিতির অবসান ঘটানো, চিকিৎসাসেবা সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করা।

লেখক