ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে নারীদের মাঝে সরকারের পাইলট প্রকল্পের আওতাধীন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) আলমপুর ইউনিয়নের ফুলদিঘী মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন জেলার মোট ২০টি ওয়ার্ডে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। চাঁদপুর জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ (ক্ষেতলাল-কালাই-আক্কেলপুর) আসনের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। তিনি বলেন, সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রমের সঠিক সুবিধাভোগীদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে সেবা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মাসুদ রানা প্রধান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানসহ জেলা ও উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আলমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুবিধাভোগী নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এসময় উপকারভোগীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

লেখক