ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁয় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

মো. ফিরোজ আহম্মেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

চাকরি স্থায়ীকরণের দাবিতে নওগাঁয় স্মারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় নওগাঁতেও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক নওগাঁ। এসময় নওগাঁ জেলা ও সদর উপজেলা শাখার সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে মউশিক শিক্ষকদের চাকরি স্থায়ী করার দাবি জানান এবং এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

লেখক