ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

হামের উপসর্গে আরও ১১ শিশুসহ দেশে মোট ৪৯৯ শিশুর মৃত্যু

সারা দেশে শুক্রবার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে| এদের মধ্যে নিশ্চিত হামে ২ জন ও হাম উপসর্গে ৯ জন মারা গেছে | এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন|

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়|

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে| এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ শিশুর| আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে বাকি ৪১৪ জন|

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৩২৯ জন| আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬০ হাজার ৫৪০ জন| আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি| এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১০ জন ও আক্রান্ত ৩৫ হাজার ২১ জন|

উল্লেখ্য, এ হিসাব গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সময়ের|

লেখক