ব্রেকিং নিউজ সরকারিভাবে অসহায় মানুষের মধ্য ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়, এটি ইতোপূর্বে সাধারণ মানুষের কাছে অজানাই ছিল- ফজলুল হক মিলনঈদুল আযহা ‘র শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা পেশাজীবি সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তাদির হোসেনপবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণপবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ানপবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা বিতরণ

মোঃ তরিকুল ইসলাম,
স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বগুড়া সদর উপজেলার ৫০০ জন উপকারভোগীর মাঝে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা বিতরণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
এসময় তিনি বলেন, “সরকার সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই মানবিক সহায়তা দুস্থ পরিবারের প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এতে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মাঝেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, শহর ছাত্রদল সভাপতি এস এম রাঙ্গা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

লেখক