ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দিহানা হোসাইন দিঘীর ১৬-তম জন্মদিন উদযাপন

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের হোসেনপুর গ্রামের মেয়ে দিহানা হোসাইন দিঘীর ১৬তম জন্মদিন (২৯ মে) শুক্রবার আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।

দিহানা হোসাইন দিঘীর জন্ম ২০১০ সালের ২৯ মে। সে এ বছর মানবিক বিভাগ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বি,এম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পড়াশোনার পাশাপাশি সে ভবিষ্যতে একজন দক্ষ আইনজীবী হয়ে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন দেখছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাইবোনের মধ্যে দিঘী বড়। তার ছোট ভাই আব্দুল্লাহ আল সাজিমের বয়স ৯ বছর। তার পিতা দেলোয়ার হোসাইন ও মাতা শিমু হোসাইন।

দিঘীর নানা বাড়ি দিনাজপুরের পার্বতীপুর-এ। সেখানেই এবার মহা ধুমধামের মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও পারিবারিক আনন্দ আয়োজন করা হয়।

পরিবারের সদস্যরা জানান, দিঘী তার ছোট মামা ফিরোজ আহমেদকে খুব ভালোবাসে এবং পরিবারের সবার সঙ্গে তার আন্তরিক সম্পর্ক রয়েছে।

জন্মদিন উপলক্ষে দিহানা হোসাইন দিঘীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন স্বজনরা।

লেখক