ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মোঃ মনিরুজ্জামান (মনির), ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং জুনাইদ মোস্তফা, গাইবান্ধা পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

লেখক