ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, আহসান আজিজ সরদার মিন্টু, মশিউর রাব্বানী আপেল, সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু,পৌর যুবলীগ নেতা সামিউল ইসলাম সামু,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, যুব মহিলা মহিলা লীগের সভাপতি আল্পনা গোস্মামী, শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল প্রমুখ। এতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সকল সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

 

লেখক