ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পরশুরামে হোটেলে চুরির ঘটনায় ৩ নৈশপ্রহরী গ্রেপ্তার

মো ইসমাইল হোসেন ফরিদ পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ
হোটেলে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় বাজারের ৩ নৈশপ্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনীর পরশুরামে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় বাজারের তিন নৈশপ্রহরীকে (নাইটগার্ড) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে হোটেলের মালিক মো. আজিম উদ্দিন ভূঞা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার বাউরখুমা গ্রামের জলিল মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন (৩২), উত্তর কাউতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আবদুল জব্বার (৫০) ও পৌর এলাকার খন্দকিয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মো. মনির হোসেন (৫০)।

লেখক