ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর আত্রাই উপজেলার নাগর নদের তীরে অবস্থিত ঐতিহাসিক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী আজও বহন করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও কর্মের সাক্ষ্য।

১৮৯১ সালে জমিদারি তদারকির উদ্দেশ্যে প্রথমবার পতিসরে আসেন তিনি। পরে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থেকে নিজেকে সম্পৃক্ত করেন নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে।

রবীন্দ্রনাথ পতিসরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কৃষকদের মহাজনের ঋণের হাত থেকে রক্ষা করতে তিনি সমবায়ভিত্তিক কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং নোবেল পুরস্কারের অর্থের একটি বড় অংশ সেখানে বিনিয়োগ করেন।

পতিসরেই তিনি ‘গোরা’, ‘ঘরে-বাইরে’সহ বহু সাহিত্যকর্মের রচনাসামগ্রী সংগ্রহ ও সৃষ্টি করেন। এছাড়া প্রতিষ্ঠা করেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন অন্যতম।

বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা পতিসর কাচারিবাড়ী দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথের স্মৃতি ও কর্মময় জীবনের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ঐতিহ্যবাহী কাচারিবাড়ী।

লেখক