ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

সাদুল্লাপুরে মুদি-দোকানে অভিযানে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট জব্দসহ আটক-১

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট (R/S) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি দল সাদুল্লাপুর থানার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় বাজারের একটি মুদিদোকানে তল্লাশি চালিয়ে কাঠের র‌্যাকের দ্বিতীয় তাক থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।

জব্দকৃত প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে তরল পদার্থ ছিল। উদ্ধার হওয়া স্পিরিটের মোট পরিমাণ ১০ দশমিক ৮ লিটার।

এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে মীরপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. শাহিন আহমেদ ওরফে সুমন (৩৫)-কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ করে রাখার বিষয়টি স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের আবেদন করেছেন। জব্দকৃত আলামতের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক