ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে “মৌসুমি ফলাহার” শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফল উৎসব

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৪ টায় রাজবাড়ী জেলা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবটি অনুষ্ঠিত হতে চলেছে৷

উৎসবটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানিয়েছেন রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ” প্রিয় সুহৃদ, শুভেচ্ছা নিবেন। ১২ জুন শুক্রবার বিকাল ৪টায় রাবেয়া – কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভাকাঙ্ক্ষীর সৌজন্যে  মৌসুমি ফলাহার এর আয়োজন করা হয়েছে।  আপনার উপস্থিতি কামনা করছি। “

লেখক