ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকার বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে সড়কঘেঁষা বাঁশের হাট এখন স্থানীয়দের কাছে যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

বাজারের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগেও একই স্থানে একাধিক দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ এনে জানান, সেতুর ওপর ও আশপাশে শত শত ভ্যান দাঁড়িয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি রাস্তার ওপর বাঁশ রাখার কারণে সড়ক সরু হয়ে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটলে সাময়িকভাবে বাঁশ সরিয়ে নেওয়া হলেও কয়েকদিন পর আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।

দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত বাঁশের হাটটি নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

লেখক