ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের ফল উৎসব ‘মৌসুমি ফলাহার’ অনুষ্ঠিত

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব ‘ মৌসুমি ফলাহার’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় রাজবাড়ী জেলা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবটির আয়োজন করা হয়।

শুরুতে পাঠাগারকক্ষে ফাউন্ডেশনের বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও স্মৃতিচারণসহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সকলের সামনে আসে থালায় সাজানো বিভিন্ন ধরনের ফল।

থালাগুলোতে সাজানো ছিল মৌসুমি ফল হিসেবে আম, জাম, কাঁঠাল, লিচু, তাল শাসের পাশাপাশি আনারস ও ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির ফল।

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনু্‌ষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা আইনজীবী ইমদাদুল হক বিশ্বাস, আসাদুজ্জামান চৌধুরী বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান মোল্লা, সঙ্গীতশিল্পী মিজানুর রহমান তসলীম, নতুনের শান্তি নিবাসের প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম, ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুর রহমান, সঙ্গীত প্রশিক্ষক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ষষ্ঠী দে, পাঠাগার সম্পাদক বাসন্তী রানী’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, আমরা প্রতিবছরই এমন মৌসুমি ফলাহারের আয়োজন করে থাকি। এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই একত্রিত হয়ে জীবনের গল্প, স্মৃতিচারণের পাশাপাশি কিছুটা সময় উপভোগ করা।

ফাউন্ডেশনের কমিটি ও উপদেষ্টা পরিষদের পাশাপাশি বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণেই আমরা এ সময়টা উপভোগ করে থাকি।

লেখক