ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

আত্রাই উপজেলা পরিষদ মাঠেরনওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই উপজেলা পরিষদ মাঠে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতো। এ সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, ড্রেন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং উপজেলা চত্বরের পরিবেশ উন্নত হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, থানার ওসি মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির বিভিন্ন নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ড্রেনটি নির্মিত হলে মাঠের পানি দ্রুত নিষ্কাশন হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।

লেখক