ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালাই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শামীম আরা

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের কালাই উপজেলায় অবস্থিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান “কালাই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা। বুধবার (১ জুলাই) দুপুরে তিনি বিদ্যালয়টি সরেজমিনে ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

উপজেলার সুড়াইল মোড়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ গওসুল আজমের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা যায়, জেলায় পাঠদান স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত বিশেষায়িত বিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে মতামত সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ ও কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

লেখক