ব্রেকিং নিউজ বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিতকালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলনপার্বতীপুরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার আর নেইআর্জেন্টিনার জার্সি পরে মাদক সেবন, বরুড়ায় ২ জনের ৩ মাস জেলসারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে “যুব সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই ২০২৬) জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম চারমাথা আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর এ সমাবেশ শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার সভাপতি মোস্তাক আহমাদ সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ তাহমিম বিন ইব্রাহিম এবং জেলা সেক্রেটারি মোঃ মাহফুজ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ কাবীরুল ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এবং সহকারী সম্পাদক, মাসিক “আত-তাহরীক”।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাওলানা মুহাম্মদ আবুল কালাম, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ আমীরুল ইসলাম, সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, জয়পুরহাট সাংগঠনিক জেলা এবং জনাব মুহাম্মদ মাহফুজুর রহমান, উপদেষ্টা, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, জয়পুরহাট সাংগঠনিক জেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন আহলেহাদীছ শিল্পীগোষ্ঠীর সদস্য মোঃ মিজানুর রহমান এবং কোমরগ্রাম চারমাথা আহলেহাদীছ জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ আলিফ হোসেন।
কালাই উপজেলা থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কালাই উপজেলা সভাপতি মোঃ আবু কাশেম, জেলা সদস্য মোঃ সোলাইমান, মোঃ আবু হাসিন এবং মোঃ রাসেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে জয়পুরহাট জেলার আহলেহাদীছ আন্দোলন, যুবসংঘ, সুনামনি ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধর্মীয় আলোচনা, দিকনির্দেশনামূলক বক্তব্য ও যুবসমাজকে নৈতিকতার পথে পরিচালিত করার আহ্বানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

লেখক