ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের সখিপুরে ডাকাতি ও হত্যাচেষ্টার অভিযোগে আটক ৩

রবিন ব্যপারী
শরিয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের মাগন বেপারী কান্দি এলাকায় সিন কেটে ডাকাতির চেষ্টার অভিযোগে ৫ সদস্যের একটি দলের ৩ জনকে স্থানীয় জনতা আটক করেছে বলে জানা গেছে। এ সময় দলের অপর দুই সদস্য পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির সময় বাড়ির এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে তিনি গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে একজন ঢাকার, একজন বরিশালের এবং অপরজন স্থানীয় এলাকার জামাই বলে জানা গেছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

লেখক