ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগষ্ট) সকাল ১০ টায় বেসরকারি এনজিও সংস্থা বারসিক এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা সুশিল সমাজ সংগঠন (সিএসও) কয়রা উপজেলার সভাপতি আনজুমানারা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবনী বিশ্বাস।

বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, সমবায় অফিসার মোঃ তোরাব আলী, কয়রা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ সদর উদ্দীন আহমেদ, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, উপজেলা সিএসও কমিটির সদস্য বাবলু জোয়ারদার,মুক্তি রাণী, ও রাসেল আহম্মেদ, উওর বেদকাশি গ্রাম সিএসও কমিটির সভাপতি রেবেকা খাতুন প্রমুখ।

এর আগে কয়রা উপজেলা সদরে একটি র‍্যালি বের হয় সেটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্শন করে।

লেখক