ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

দুপচাঁচিয়ার চামরুল ইউপিকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী রিপন প্রামাণিক

 জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদকে আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী রিপন প্রামানিক ।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নকে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি। চেয়ারম্যান পদপ্রার্থী রিপন দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করে আসছেন।

রাজনীতির পাশাপাশি জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। তিনি এলাকায় এক নিবেদিত প্রাণ। তিনি এলাকায় অসহায় দুস্থ মানুষের খোঁজ খবর নেন। সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী রিপন আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চান। সবার সহযোগিতা পেলে চামরুল ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লেখক