ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

রাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রাজবাড়ীতে “ মেধাই শক্তি- মেধাই মুক্তি, এগিয়ে চলো- আগামীর দীপ্তি” প্রতিপাদ্য ধারণ করে এসএসসি ২০২৬ এ জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১১অক্টোবর) দুপরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মনজুরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শংকর চন্দ্র বৈদ্য জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক আবু সাঈদ।

বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ভিন্ন ভিন্ন গুণ রয়েছে। প্রত্যেকেই মেধাবী। আজকের এই প্রজন্ম আগামি দিনের ভবিষৎ। এই প্রজন্মকে সময়োপযোগী করে গড়ে তোলা সকলের দায়িত্ব। ছোট বেলা থেকেই লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে সকল শিক্ষার্থী জিপিএ ৫ ও বৃত্তি পেয়েছো তাদের কে এই কৃত্বিত ধরে রাখতে হবে। যারা জিপিএ ৫ পাওনি তাদেরকে এরচেয়ে ভালো কিছু করে দেখাতে হবে। এজন্য পরিবারের কথা শুনতে হবে। বর্তমান সময়ে মাদক একটি ভয়ংকর রূপ নিয়েছে। অনেক শিশু আজ মাদকের কবলে পরে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করতে হবে। খেলাধুলায় মন দিতে হবে।

আলোচনা শেষে এসএসিতে জিপিএ-৫ পাওয়া ৬৩ জন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ২০ জন ও প্রেসিডেন্ট এওয়ার্ডপ্রাপ্ত রোভার স্কাউটের তিনজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

লেখক