ব্রেকিং নিউজ স্বামী স্ত্রীর মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তারবিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লাকালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনারাজবাড়ীতে সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণরাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৯জনকে কারাদন্ড, জাল ও মাছ জব্দ

নওগাঁর মান্দায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মৃত রাফাত উল্লাহ মোল্লার ছেলে রকিমুদ্দিন মোল্লা (৫৫) এবং তুরুকবাড়িয়া গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে নাজমুল হক (৪৩)। তাঁদের কাছ থেকে ৪০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

লেখক