ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে ইলিশ নিধনরাজবাড়ীতে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্সরাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেপ্তারআত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুমবেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার, অভিযানের নেতৃত্বে ওসি এনামুল হক

শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং নওগাঁয় দুই নেতা গ্রেফতার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি সড়কে মাইকিং করে ওই ঘোষণা দেন। পরে মাইকিংয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গতকাল রাতে বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

লেখক