ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে ইলিশ নিধনরাজবাড়ীতে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্সরাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেপ্তারআত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুমবেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার, অভিযানের নেতৃত্বে ওসি এনামুল হক

রাজবাড়ীতে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্স

রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট একতা ক্লাব আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে মিরাজ স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াসফি ওয়ারিয়স।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে খেলাটি উপভোগ করতে ছুটে আসেন সহস্রাধিক দর্শক। সহস্রাধিক দর্শকের উপস্থিতি খেলার আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে ।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাট একতা ক্লাবের সভাপতি ও বরাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বিশ্বাস (সাচ্চু)।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কে. এ সবুর শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাট ইউপি চেয়ারম্যান ও বরাট ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী সামসুদ্দিন, সাধারণ সম্পাদক দিরাজ আলী শেখ, বরাট একতা ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী খান, বরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেছের আলী খান, বরাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক। এসময় একতা ক্লাবের সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বরাট একতা ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদার ও সেলিম শেখ, শিপন মোল্যা, মিনাল সরদার, চঞ্চল হুসাইন, জুলহাস মৃধা, আকাশ সরদার, কামরুল ইসলাম, সাকিব হোসেন, ওহিদ খান ও জয়।

লেখক