ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শেরপুরের ঝিনাইগাতী স্বস্তির বৃষ্টিতে কৃষকরা খুশি

তৌহিদুর রহমান (শেরপুর)প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরে আজ রোববার বেলা ১টা থেকে শুরু হয়ে ঘন্টা ব্যাপী স্বস্তির বৃষ্টি হওয়ার ফলে কৃষকরা বেজায় খুশি হয়েছেন । বৃষ্টি না হওয়ার ফলে আসন্ন আমন ফসল সহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদন নিয়ে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছিল । প্রচন্ড তাপদাহ, খরা ও পানির অভাবে কৃষকের মাঠ চৌচির হয়ে যায় । বৃষ্টির জন্যে ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নাকাটি করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন । অবশেষে আজ রহমতের বৃষ্টি পাতের ফলে কৃষকদের ব্যাপক আকারে উপকৃত হয়েছে । এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার জানান, আজকের বৃষ্টি কৃষকের জন্যে শান্তির বার্তা দিয়েছে । বৃষ্টিপাতের ফলে অনেক কৃষকের পতিত জমিতে কৃষিপণ্য রোপন ও আমন ফসলের জন্যে উপকার হবে বলে জানান ।

লেখক