ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সবুজ হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলননওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানাআত্রাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের, প্রতিকার চেয়ে ইউএনওর দ্বারস্থআদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া

নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর এলাকায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে মেসার্স প্রদীপ কুমার দেব নামের এক সার ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রসুলপুর এলাকায় সার বিক্রির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ডিলার মেসার্স প্রদীপ কুমার দেবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, সার বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অমান্য করায় জরিমানা করা হয়েছে। কৃষকরা যাতে নিয়ম অনুযায়ী সার কিনতে পারেন এবং সার বিক্রিতে শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কৃষি খাতে সারের সুষ্ঠু বিপণন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রির নিয়মকানুন মেনে চলা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট ডিলারদের নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে সার বিক্রির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লেখক