ব্রেকিং নিউজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ – নাহিদ ইসলামযুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিজয়পুরহাটের দোগাছীতে দুই প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, পাশে দাঁড়াল দি স্যালভেশন আর্মি বাংলাদেশনওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধননওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন 

নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার০৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই এজলাস স্থাপন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই এজলাসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান-১ মো.আবুল কালাম ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু প্রমূখ।

লেখক