ব্রেকিং নিউজ আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধনশিশুদের মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিতরাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনপার্বতীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু

আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (০৪ নভেম্বর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.খায়রুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,আনিসুর রহমান মো.আফিল উদ্দিন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ও গণমাধ্যম কর্মী।

লেখক