জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁয় ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মারুফ রায়হান।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।