ব্রেকিং নিউজ শিক্ষা ও সমতার মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব : সংস্কৃতিমন্ত্রীরাজবাড়ী নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উদযাপনপার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধারকালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিতনওগাঁয় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়

শিক্ষা ও সমতার মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব : সংস্কৃতিমন্ত্রী

দীর্ঘ সতেরো বছর এদেশে শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোন উদ্যোগ নেওয়া হয় নি। শিক্ষা ধ্বংস করা হয়েছে। খাতায় লেখুক আর না লেখুক নব্বই শতাংশ পাশ দেখানো হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ধ্বংস করা হয়েছে। সংস্কৃতির বিপরীতে মাদকের বিকাশ ঘটানো হয়েছে। বিগত সময়ে শিক্ষা ও সমতার কথা ভাবা হয়নি। অথচ শিক্ষা ও সমতার মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীতে কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মোৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিষাদসিন্ধু খ্যাত মীর মশাররফ হোসেনের সমাধি, রাজবাড়ী। বার্তা-১০

মীর মশাররফ হোসেন প্রসঙ্গে তিনি বলেন, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের অবদান অসামান্য। তিনি শুধু একজন কবি বা ঔপন্যাসিক ছিলেন না। তিনি ছিলেন নাট্যকার, কথাশিল্পী, সাংবাদিক ও প্রমোদরসিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তিনি আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ।

সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্থানকে আমরা আমাদের হেরিটেজ প্রপার্টি বা ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে ঘোষণা করেছি। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে প্রতিবছর এখানে তার জন্মবার্ষিকী পালন করা হয়।

নিতাই রায় চৌধুরী বলেন, চাইলে ঢাকায়ও এ আয়োজন করা সম্ভব ছিল। তবে যেখানে তার স্মৃতি ও সমাধি রয়েছে, সেখানেই আমরা দিবসটি পালন করতে চাই। এরমধ্যে দিয়ে স্থানীয় মানুষের মধ্যে মীর মশাররফ হোসেনের স্মৃতি ও সাহিত্যকর্মকে ধারণ করার সুযোগ তৈরি হয়। তার স্মৃতি যেনো এই অঞ্চলের মানুষের মধ্যে চিরজীবন্ত থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শুরুতে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। পরে সেখানে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মোৎসব অনুষ্ঠান, বালিয়াকান্দি, রাজবাড়ী।    ছবি : বার্তা-১০

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান খোকন।

মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র, বালিয়াকান্দি, রাজবাড়ী। বার্তা-১০

আলোচনা শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করা বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

এরপর দিনব্যাপী বিভিন্ন সনামধন্য সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

কালজয়ী এ সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর তারিখে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীতে। তিনি কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধু ও জমিদার দর্পণ নাটকের রচয়িতা। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতেই শেষ হয় তার জীবনযাত্রা।

লেখক