ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হক

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পার্বতীপুর জিন্নাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও মজলুম জননেতা শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। এসময় অন্যান্য এজেন্ডার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।

ডিমপুর শাইলবাড়ি দারুল হাদীস মাদ্রাসার মহাপরিচালক মুফতি আবুল হাসান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের যৌথ সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলটির সংসদ সদস্য আল্লামা সাঈদ উদ্দীন হানজালা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাশমত আলী, সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের চৌধুরী, মাওলানা মোরশেদ চৌধুরী ও হাফেজ আব্দুল কাদের মুস্তাহার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাহদী হাসান এবং অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান।

সমাবেশের আয়োজকদের ঘোষিত স্লোগান ছিলো— ‘গণ আন্দোলন গড়ে তুলুন, ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’।

আয়োজকরা জানান, দেশের চলমান বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা তুলে ধরা এবং এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নাগরিকদের ঐক্যবদ্ধ করাই এ সমাবেশের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

বাংলাদেশ খেলাফত মজলিসের পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য এ সমাবেশে সর্বস্তরের নাগরিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লেখক