ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বাঘাইছড়িতে জেএসএস সন্ত্রসী কর্তৃক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি ললিত কুমার চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসীরা।

গত, সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত ১০ টায় বাঘাইছড়ির নিজ বাড়ীতে ঘুমন্ত ললিত কুমার চাকমাকে বাহিরে ডেকে নিয়ে মুখোশ পরিহিত জেএসএসের ৪ সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত ললিত কুমার চাকমা বলেন, আওয়ামী লীগ করার অপরাধে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়েছে। এই সন্ত্রাসীরা প্রতিনিয়ত পাহাড়ীদের উপর একের পর নির্যাতন চালাচ্ছে। সন্ত্রাসীরা মূলত চাঁদা আদায়ের জন্য এসব সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক দেবাশীষ বনিক জানান, ললিত কুমার চাকমার শরীরে প্রায় ২০টি ধাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে। উক্ত ঘটনার পর হাসপাতালে ছুটে আসেন বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন।

বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন বলেন, হত্যার উদ্দেশ্য জেএসএসের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পার্বত্য অঞ্চল থেকে সন্ত্রাসীদের নির্মূল করা প্রয়োজন। এদের সন্ত্রাসী কর্মকান্ডে আজ বাঘাইছড়ি অঞ্চলের মানুষ অতিষ্ট।

লেখক