যন্ত্র বাজাও অন্তর জাগাও, অন্তরে অন্তরে’ এই প্রতিপাদ্য সামনে রেখে সাংস্কৃতিক সন্ধ্যা ও হাইওয়ান গিটারের সুরের মূর্ছনায় আয়োজন পঞ্চ নদীর মিলনোৎসব অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা ছয়টা রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় হলরুমে আয়োজিত করা হয় আলোচনা সভা। এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় আলোচনায় বক্তব্য প্রদান করেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার,রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস। এ সময় অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। রাজবাড়ীর কৃতিসন্তান সদ্য প্রয়াত এ্যাড. সৈয়দ রফিকুছ সালেহীন এর স্বরণে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।