ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গারো পাহাড় থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ঝিনাইগাতী প্রতিনিধি ঃ

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় থেকে রফিকুল ইসলাম মাট্রু (১৫) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী সমেশ্চুড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রফিকুল ইসলাম মাট্রু ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরন দুধনই গ্রামের জহুরুল হকের ছেলে। গত দুই দিন ধরে সে নিখোঁজ ছিল।

পুলিশ জানায়, কিশোর অটোরিকশা চালক রফিকুল প্রতিদিনের মতো গত সোমবার সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় গতকাল মঙ্গলবার তার বাবা জহুরুল হক ঝিনাইগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে রফিকের অটোরিকশা বাজিতখিলা এলাকায় সন্ধান পায় পুলিশ। আজ বুধবার দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধানের খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী সমেশ্চুড়া পাহাড় থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘কিশোর রফিকুলের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

লেখক