ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী – কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় যুবক নিহত

শাখাওয়াত হোসেন, রাজবাড়ী ঃ
রাজবাড়ী পাংশা উপজেলায় ট্রাক চাপায় শমসের আলী (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।  বুধবার সকাল সাড়ে ১০টার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শমসের পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের মো. লোকমান মন্ডলের ছেলে।
সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, শমসের সকাল বেলা বাড়ী থেকে বেরিয়ে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শ্বশুরবাড়ীতে যাচ্ছিলেন। প্রচন্ড বৃষ্টির মধ্যে ট্রাকচাপায় শসমের মারা গিয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে শসমের আলী রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। প্রচন্ড বৃষ্টির মধ্যে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহী শমসের আলীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরবর্তী বিষয় আইনী প্রক্রিয়াধীন চলছে।

লেখক