ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শ্রীবরদীতে বিশ্ব নদী দিবস পালিত

তৌহিদুর রহমান – (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব নদী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ সাবরিনা আফরিন, কেকের চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া,গোশাইপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

লেখক