ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপন

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

‘আমাদের জনজীবনে নৌপথ’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।
আরো বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান
মিঞা, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র সরকার প্রমূখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও স্কাউটসবৃন্দ উপস্থিত
ছিলেন। এর আগে, একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

লেখক