ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে তথ্য অধিকার দিবস পালন

“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি( সনাক) এর উদ্যোগে আয়োজন করা হয়েছে র‌্যালী ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ন্যাট্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। আলোচনা সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাইফুল হুদা তথ্য অধিকার বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। টিআইবি সনাক কর্তৃক রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে সংযুক্ত ৫৮ সরকারী দপ্তর সমূহের উপর পরিচালিত একটি ওয়েব পোর্টাল পর্যবেক্ষনের প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহীম টিটন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, উপ-পরিচালক সমাজসেবা রুবাইয়াত মোঃ ফেরদৌস প্রমূখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত তথ্য অধিকার আইন ২০০৯ এর বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ প্রকাশনা মোড়ক উন্মোচন করা হয়।

লেখক