এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
২ অক্টোবর ২০২৩খ্রিস্টাব্দ।
হিন্দু ধর্মালম্বীদের
সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব, দুর্গাপূজা রাঙ্গামাটি পার্বত্য জেলার বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন মাননীয় জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী মহোদয়।
এ সময় তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলাদেশর নেয়
আমরা পার্বত্য জেলা রাঙ্গামাটি শহরে ১৪ টি, এবং অন্যান্য ৯টি উপজেলায় ২৮টি মন্ডপ সহ সর্বমোট ৪২ টি মন্ডপে, সরকারি যে সকল সহযোগিতা ও নিরাপত্তা দরকার তা আমরা দিয়ে আসছি, এতে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালন হচ্ছে।
পরিদর্শনকালে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যগণ এবং সদর উপজেলার সম্মানিত প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বেতার রাঙ্গামাটির উপস্থাপিকা জনাব নাসরিন ইসলাম মহোদয়।