নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে ৫লক্ষ ৮১ হাজার টাকা ব্যায়ে রাস্তা ঢালাইয়ের উদ্বোধন করলেন চেয়ারম্যান জিয়াউর রহমান। নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দোহার উত্তর পাড়ায় ৪৭৫ ফিট সিসি রাস্তা ৫লক্ষ ৮১ হাজার টাকা ব্যায়ে রাস্তা নির্মানের শুভ উদ্বোধন করেন ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। এসময় উপস্থিত ছিলেন,সচিব মোসলেম উদ্দিন, স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার মহিদুল ইসলাম বাবু, ১নং ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান মিন্টু, ২ নং ওয়ার্ড মেম্বার জুবায়ের ৩ নং ওয়ার্ড মেম্বার জুব্বার
৪নং ওয়ার্ড মেম্বার রশিদুল আলম, ৬ নং ওয়ার্ড মেম্বার সংকর ৭ নং ওয়ার্ড মেম্বার আমিনুর ৮ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক, ৯নং ওয়ার্ড মেম্বার সাইদুল ইসলাম,স্থানীয় সাবেক মেম্বার কাজেম উদ্দিন, আজিবর, মুনসুর হাজি, আশরাফুল প্রমুখ সহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।