এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ। রবিবার বিকেল ৪ ঘটিকায় সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার রিজার্ভ বাজারের নতুন জালিয়াপাড়া শ্রী শ্রী বিশ্বনাথ পূজা মন্ডপ পরিদর্শন করেন রাঙ্গামাটির সদর উপজেলার সম্মানিত সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব নাজমা বিনতে আমিন মহোদয়।
তিনি বলেন যেকোনো সার্বিক সাহায্য সহযোগিতায় আমরা ছিলাম আছি থাকবো এবং তিনি পূজা কমিটির সাথে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কের তথ্য নিয়েছেন ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের সম্মানিত প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাসরিন ইসলাম মহোদয়।