ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আহসান হাবীব (নাহিদ) জেলা প্রতিনিধি :

গাইবান্ধায় সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে সুমন হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়।
সোমবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম শহীদ আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সুমন সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের টিপু হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ রাষ্টপক্ষের আইনজীবি (পিপি) শাহীন গুলশান নাহার মুনমুন জানান, ১১ বছর আগে সাদুল্লাপুরের দক্ষিণ কাজীবাড়ি সান্তোলা গ্রামের শামসুল আলম সরদারের মেয়ে রোজিনা আক্তার রূম্পার সাথে সুন্দরগঞ্জের সুমন হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে সুমন নানাভাবে যৌতুকের জন্য চাপ দিয়ে প্রায়ই মারধর করতো রূম্পাকে। রূম্পার বিধবা মা রেজিয়া বেওয়া কিছু টাকা দিলেও পরবর্তীতে আরও টাকার জন্য চাপ দিতে থাকে সুমন।
এরই জেরে ২০১৭ সালের ২৮ নভেম্বর সুমন রূম্পাকে বেদম মারপিট করে হত্যা করে মরদেহ এলাকার নয়নসুখ খালে ফেলে রাখে।
পরবর্তীতে এই ঘটনায় সুমন হাওলাদারসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়। পুলিশ পরে সুমনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। দীর্ঘ শুনানীর পর সোমবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

লেখক