ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দোকানে মেয়াদ উত্তীর্ণ কেক, চকলেট, বিস্কুট রাখায় জরিমানা

রাজবাড়ী শহরের কলেজ রোড এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় বিশ্বাস স্টোরকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পৌরসভা ও মিজানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোফাজ্জেল হোসেন, রাজবাড়ী পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটির মধ্যে পৌরসভার কলেজ রোডে অবস্থিত বিশ্বাস স্টোর ও শহরের পালপট্টির দুই বোন ফল ভান্ডার।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় ও সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় অভিযান শুরু করা হয়। শহরের কলেজ রোড, ফল বাজার, পালপট্টি, মিজানপুর ইউনিয়নের গোদার বাজার, মেছোঘাটা প্রভৃতি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান সম্পন্ন হয় বিকেল সাড়ে ৪টায়। মেয়াদ উত্তীর্ণ কেক, বিস্কুট, চকলেট, চিপসসহ বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি করার উদ্দেশ্যে সংরক্ষরণ করায় বিশ^াস স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক শরীফুল ইসলাম তাৎক্ষণিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। এরপর পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে সংরক্ষণ না করায় দুই বোন ফল ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়া সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দুটিটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একটি মুদি দোকান ও একটি ফলের দোকান। এসব প্রতিষ্ঠান যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিষ্ঠান দুটির কাছ থেকে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লেখক