সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার, এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে কানাডা প্লান ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় কন্যা শিশু দিবস ২০২২ পালন করা হয়েছে।
মঙ্গলবার ৪ অক্টোবর ২০২২ জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক জনাব মোঃ আজমীর হোসেন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আলীমুর রেজা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মাহাবুর রহমান শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্কুল ও কলেজের ছাত্রীরা এবং নারীরা।