ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাজেকের পথে পাহাড় ধস আটকা পড়েছে হাজারও পর্যটক

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

৫ অক্টোবর ২০২২খ্রিস্টাব্দ। রোজ বুধবার, সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেকের নন্দ রামপাড়ায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে, আটকে পড়ে হাজারো পর্যটক ও যানবাহন।

বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পড়েছে বলে জানিয়েছেন এলাকা বাসি, এতে সাজেক হতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি হতে সাজেক পর্যটকবাহি,সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যানবাহন চলাচল স্বাভাবিক করতে বুধবার সকাল থেকে সেনাবাহিনী পাহাড়ের মাটি সরাতে কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে।

এদিকে পাহাড় ধসের কারণে পূজার ছুটিতে সাজেকে যাওয়ার সময় এবং সাজেকে বেড়ানো শেষে ফেরার সময় পর্যটকরা আটকা পড়েছেন।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রুমানা আক্তার মহোদয়। জানান মঙ্গলবার রাতে বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাত হয়েছিল, যে কারণে সাজেকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি।

ইউএনও আরও বলেন, সড়ক থেকে মাটি সরাতে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী টিম,
অতি দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
আমরা সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছি।

লেখক